Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট

হ্যাটট্রিক। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের সুপারস্টার আমির খান। জানা গিয়েছে, দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকেই বিয়ে করতে চলেছেন তিনি।

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী গৌরী স্প্র্যাট
  • ৩ জুন, ২০২৬ ১৮:৪২
Prefer us on Google

মুম্বই, ৩ জুন: হ্যাটট্রিক। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের সুপারস্টার আমির খান। জানা গিয়েছে, দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকেই বিয়ে করতে চলেছেন তিনি। পাত্রীর সঙ্গে বয়সের ফারাক ১৪ বছর। বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে ডেট করছিলেন তাঁরা। একাধিক অনুষ্ঠান, বিমানবন্দররে তাঁদের একসঙ্গেই দেখা যাচ্ছিল। তবে ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে তাঁরা কিছুটা দূরেই সরিয়ে রেখেছিলেন। এরপর আজ, বুধবার অবশেষে মিলল সুখবর। জানা গেল, চারহাত এক হতে চলেছে তাঁদের।

Advertisement

আগামী ৫ জুলাই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রি ম্যারেজ করতে চলেছেন তাঁরা। সেখানে থাকবেন আত্মীয়-পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। সূত্রের খবর, আমিরের বিয়ের অনুষ্ঠানে থাকবেন শাহরুখ খান এবং সলমন খান। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অতিথিদের তালিকা সম্পর্কে বিস্তারিতভাবে কিছুই জানানো হয়নি। তবে আমিরের নতুন ইনিংস শুরুর খবরে ইতিমধ্যেই বি-টাউনে খুশির হাওয়া। অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন। উল্লেখ্য, গৌরি স্প্র্যাট দীর্ঘদিন ধরেই আমির খান প্রোডাকশনের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর আগের পক্ষের সাত বছরের একটি ছেলেও রয়েছে। অন্যদিকে, এর আগে রিনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে আমিরের বিচ্ছেদের পর অভিনেতা এতদিন একাই জীবন কাটাচ্ছিলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ