Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

থ্রি ইডিয়টসের ‘র‍্যাঞ্চো’ সোনাম নন, আমিরের দাবিতে নয়া বিতর্ক

আমির খান দাবি করেছেন থ্রি ইডিয়টসের র‍্যাঞ্চো সোনাম নয়, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কেন এই মন্তব্য? বিস্তারিত পড়ুন।

থ্রি ইডিয়টসের ‘র‍্যাঞ্চো’ সোনাম  নন, আমিরের দাবিতে নয়া বিতর্ক
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘থ্রি ইডিয়টস’ ছবির র‌্যাঞ্চো সোনম ওয়াংচুক নন। সদ্য ব্রিটেনে আয়োজিত লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে এই দাবি করেছেন আমির খান। তাঁর কথায়, ‘থ্রি ইডিয়টস তৈরির সময় পরিচালক রাজকুমার হিরানি বা চিত্রনাট্যকার অভিজিৎ যোশি— কেউই সোনামকে চিনতেন না। তাই ছবির র‌্যাঞ্চো চরিত্রটি সোনামের উপর ভিত্তি করে তৈরি, এই ধারণা ভুল।’ আমির আরও বলেন, ‘সোনাম সমাজের জন্য ভালো কাজ করছেন। এর জন্য তাঁকে সম্মান জানানো উচিত।’ পাশাপাশি সোনামকে দ্রুত অনশন প্রত্যাহারের অনুরোধও করেছেন অভিনেতা। যদিও তাঁর এই বক্তব্য সমালোচিত হচ্ছে বিভিন্ন মাধ্যমে।

Advertisement

আরজেডি-র রাজ্যসভার সাংসদ মনোজ ঝা বলেন, ‘এত বছর পরে কেন আমির এই ব্যাখ্যা দিলেন? এতদিন সকলে জানতেন ছবির চরিত্রের সঙ্গে ওয়াংচুকের মিল রয়েছে। আসলে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া অনেকের পক্ষেই এখন কঠিন হয়ে পড়ছে।’ আপ সাংসদ সঞ্জয় সিংও আমিরের সমালোচনা করে বলেন, ‘বর্তমান কেন্দ্রীয় সরকারের ভয়ে অনেকেই খোলাখুলি কথা বলতে পাচ্ছেন।’ একই সুর কংগ্রেস নেতা হুসেন দালওয়াইয়ের কণ্ঠেও। তাঁর কথায়, ‘নাসিরুদ্দিন শাহের মতো নির্ভয়ে কথা বলা শিখতে হবে আমির খানকে।’ 
২০১৮ সালে সোনাম জানিয়েছিলেন, ২০০৮ সালে মুম্বইয়ে একটি অনুষ্ঠানে আমিরের সঙ্গে তাঁর দেখা হয়। সেই অনুষ্ঠানে তাঁর কাজ নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হয় আমিরকে। পরে তিনি জানতে পেরেছিলেন, থ্রি ইডিয়টস ছবির টিম তাঁর স্কুলে শ্যুটিংয়ের অনুমতি চাইতে গিয়েছিল। যদিও অনুমতি না পাওয়ায় অন্য একটি স্কুলে শ্যুটিং হয়। আমিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে সোনামের বক্তব্যের কোনো মিল নেই। সে কারণে বিতর্ক দানা বেঁধেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ