Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর প্রধান ডাকঘরে বন্ধ আধার কার্ড সংশোধন, হচ্ছে না আপডেটও

বারুইপুর প্রধান ডাকঘরে আধার কার্ড আপডেট থেকে শুরু করে সংশোধন– সব কাজই বন্ধ। কারণ হিসেবে ডাকঘর কর্তৃপক্ষ পোস্টার সেঁটে জানিয়েছে, তীব্র কর্মী সংকটের কারণেই কাজ বন্ধ

বারুইপুর প্রধান ডাকঘরে বন্ধ আধার কার্ড সংশোধন, হচ্ছে না আপডেটও
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর প্রধান ডাকঘরে আধার কার্ড আপডেট থেকে শুরু করে সংশোধন– সব কাজই বন্ধ। কারণ হিসেবে ডাকঘর কর্তৃপক্ষ পোস্টার সেঁটে জানিয়েছে, তীব্র কর্মী সংকটের কারণেই কাজ বন্ধ। এনিয়ে বারুইপুর প্রধান ডাকঘরের পোস্টমাস্টার বলেন, পোস্টারের মাধ্যমে যা জানানো হয়েছে, সেটাই সমস্যা। আর কিছু বলব না। পাশাপাশি, বারুইপুরের স্থানীয় কিছু ব্যাংক এবং বিএসএনএলের টেলিফোন কেন্দ্রেও এই কাজ বন্ধ। কম্পিউটারে লিংক না থাকায় ফিরে যেতে হচ্ছে মানুষজনকে। সব মিলিয়ে তীব্র ভোগান্তিতে দূর থেকে আসা মানুষজন।

Advertisement

বারুইপুর প্রধান ডাকঘরের উপর নির্ভরশীল দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি বড় অংশের বাসিন্দা। সুদূর সুন্দরবনের মৈপীঠ থেকে কুলতলির মানুষজনকে আসতে হয় এই ডাকঘরে। কিন্তু সেখানে পোস্টার সেঁটে জানিয়ে দেওয়া হয়েছে, তীব্র কর্মী সংকটের কারণে ৭ জানুয়ারি থেকে আধার কার্ডের সব কাজ সাময়িক বন্ধ। যাঁদের তারিখ দেওয়া হয়েছে, তাঁদের ১-২ মাস পরে আসার জন্য বলা হচ্ছে। মার্চ পর্যন্ত কোনো তারিখ দেওয়া হবে না।
কুলতলি থেকে আসা এক গ্রাহক রমেন হালদার বলেন, একটা প্রধান ডাকঘরে যদি এই সমস্যা হয়, তবে মানুষ কোথায় যাবে? কবে সমস্যার সমাধান হবে তাও জানা নেই। বারুইপুরের বাসিন্দা ইন্দ্রজিৎ সেনগুপ্ত বলেন, বারুইপুরের স্থানীয় ব্যাংকগুলিতেও নানা কারণে আধার কার্ডের যাবতীয় কাজ বন্ধ। আবার বিএসএনএলের টেলিফোন কেন্দ্রে দু’দিন আধার কার্ডের কাজ হয়। কিন্তু সেখানেও কম্পিউটারে লিংক থাকছে না। ফলে বেশ কয়েক ঘণ্টা  অপেক্ষা করে মানুষজনকে ফিরে যেতে হচ্ছে।
বারুইপুরের বাসিন্দা গৃহবধূ সীমা ঘোষ বলেন, আধার কার্ডের আপডেট করতেই হবে ছেলের পরীক্ষার জন্য। কিন্তু ডাকঘর থেকে শুরু করে ব্যাংক, টেলিফোন কেন্দ্র কোনোও জায়গাতেই কাজ হচ্ছে না। প্রধান ডাকঘরে কবে সমস্যা মিটবে তাও বলতে পারছেন না কর্মীরা। যাব কোথায়?

সম্পর্কিত সংবাদ