Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

চিন্তিত অজিঙ্কা রাহানে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়া। সাম্প্রতিককালে ভারতের টেস্ট দলের কঙ্কালসার চেহারা দেখে চিন্তিত অজিঙ্কা রাহানে।

চিন্তিত অজিঙ্কা রাহানে
  • ৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়া। সাম্প্রতিককালে ভারতের টেস্ট দলের কঙ্কালসার চেহারা দেখে চিন্তিত অজিঙ্কা রাহানে। সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো ভারতীয় তারকা ব্যাটারের কথায়, ‘শেষ দু’বছর আমি টেস্ট দলে সুযোগ পাইনি। অগত্যা ঘরে বসেই ভারতের ম্যাচ দেখছিলাম। সত্যি বলতে টেস্ট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে আমি খুবই চিন্তিত। ঘরের মাঠে সিরিজ হারছি আমরা। যা আগে খুব কম হত। আসলে টেস্ট ক্রিকেটে শক্তিশালী চরিত্রে প্রয়োজন। মানসিক দৃঢ়তা বাড়ানো প্রয়োজন। এখন অনেক টিমেই যা চোখে পড়ে না।’

Advertisement

টেস্ট ক্রিকেট প্রসঙ্গে বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর প্রসঙ্গও তুলেছেন রাহানে। ইউটিউবে এক আলাপচারিতায় তাঁর সংযোজন, ‘যখন ধোনি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিল, বিরাট হাতে ব্যাটন তুলে নেয়। রবি শাস্ত্রী তখন কোচ। সেই সময়ে আমরা আগ্রাসী ক্রিকেট মেলে ধরেছি। নেতিবাচক ভাবনাকে প্রশ্রয় দিতাম না। বিদেশের মাটিতে আমাদের সাফল্যই তার প্রমাণ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়। পরের বারও জিতেছি। ইংল্যান্ডে ভালো খেলেছি। বিরাট ভয়ডরহীন ক্রিকেট খেলার জন্য উদ্বুদ্ধ করত। বলত, যদি মনে হয় প্রথম বল থেকে আগ্রাসী ক্রিকেট খেলা উচিত তো খেলো। আর তাতে পজিটিভ রেজাল্ট এসেছে। তবে এখন সেটা চোখে পড়ছে না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ