Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ধোনিকে ঘিরে আবেগের সুনামি

আইপিএলে হলুদ রঙের জার্সিতে এবারও খেলবেন মহেন্দ্র সিং ধোনি। ৪৪ বছর বয়সি কিংবদন্তি মানেই সমর্থকদের কাছে অন্য আবেগ।

ধোনিকে ঘিরে আবেগের সুনামি
  • ২৩ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

চেন্নাই: আইপিএলে হলুদ রঙের জার্সিতে এবারও খেলবেন মহেন্দ্র সিং ধোনি। ৪৪ বছর বয়সি কিংবদন্তি মানেই সমর্থকদের কাছে অন্য আবেগ। চেন্নাই সুপার কিংসের হয়ে প্রতিবার তাঁর মাঠে প্রবেশের সময় প্রবল গর্জনেই তা প্রতিফলিত। রবিবার ‘রোর ২৬’ নামে একটি অনুষ্ঠানেও তা স্পষ্ট। এতে অভিনেতা শিবাকার্তিকেয়ন ৬০ বছর বয়স পর্যন্ত সিএসকে’র হয়ে খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তাঁকে। জবাবে ধোনি বলেন, এই বয়সে ফিটনেস বজায় রাখাই সমস্যা। এরপর মজার সুরে মাহির মন্তব্য, ‘কাজটা কঠিন, তবে চেষ্টা করতেই পারি।’ সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। শিবাকার্তিকেয়নকেও দেখায় আবেগাপ্লুত। এই অনুষ্ঠানে সুরেশ রায়না ও ম্যাথু হেডেনকে ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়। মজার ক্রিকেট ম্যাচেও অংশ নেন সিএসকে’র অতীত ও বর্তমান ক্রিকেটাররা। সংবর্ধনা দেওয়া হয় টি-২০ বিশ্বকাপজয়ী সঞ্জু স্যামসন, শিবম দুবেকে। তবে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ডোয়েন ব্রাভোর এই অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। নাইট সমর্থকরা এটা মানতে পারছেন না কিছুতেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ