Bartaman Logo
২৫ জুন, ২০২৬

পাথরের ফাটলে আটকে মধু সংগ্রহে আসা কিশোরের মাথা, সামনে ফণা উঁচিয়ে সাপ, ৮ ঘন্টা পরে উদ্ধার

ওড়িশার নয়াগড় জেলার কিশোর শিবা প্রধান।  জঙ্গল থেকে মধু সংগ্রহ তার নিত্যদিনের কাজ।

পাথরের ফাটলে আটকে মধু সংগ্রহে আসা কিশোরের মাথা, সামনে ফণা উঁচিয়ে সাপ, ৮ ঘন্টা পরে উদ্ধার
  • ৭ মে, ২০২৬ ১৪:৩৫
Prefer us on Google

ভুবনেশ্বর: ওড়িশার নয়াগড় জেলার কিশোর শিবা প্রধান।  জঙ্গল থেকে মধু সংগ্রহ তার নিত্যদিনের কাজ। কিন্তু এই অতি পটু কাজ করতে গিয়েই যে একেবারে জীবন-মরণ সমস্যায় পড়তে হবে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। প্রতিদিনের মত কাকার সঙ্গে মধু সংগ্রহ করতে সে গিয়েছিল কানিপাড়ার জঙ্গলে।সেখানে একটা টিলার ফাটলে মৌচাক দেখতে পেয়েইে মধু সংগ্রহ করতে মাথা ঢুকিয়ে দেয় সে। ব্যাস! এরপরেই ঘটে যায় কেলেঙ্কারি। ফাটলে আটকে যায় মাথা। তবে তার থেকেও ভয়ঙ্কর ওই ফাটলে মৌচাক ছাড়াও ছিল বিষধর সাপের বাসা। মাথা গলিয়েই শিবা বুঝে যায় সর্বনাশ হয়ে গেছে। একে মাথা আটকে আছে, আর সামনে ফণা উঁচিয়ে তাকিয়ে আছে সাপ।

Advertisement

এই অবস্থায় এক বা দুই নয়, একেবারে আট ঘন্টা থাকতে হল কিশোরকে। শিবা ফাটলে আটকে পড়ার পর প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করে সঙ্গে থাকা কাকা। কিন্তু বেশ কিছুক্ষণের চেষ্টা ব্যর্থ হলে তিনি খবর দেন আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের। তারাও এসে শিবাকে বার করতে না পারায় খবর দেওয়া হয় পুলিশকে। দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশ এবং দমকল বাহিনী শিবাকে উদ্ধার করতে সফল হয়। ফাটলের ভিতরে সাপ থাকায় খুব সতর্কতার সঙ্গে উদ্ধার কাজ চালানো হয়। যার ফলে অনেকটাই বেশি সময় লাগে। উদ্ধার করে কিশোরকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। দীর্ঘ আট ঘণ্টা আটকে থাকলেও বড় কোন চোট লাগেনি শিবা প্রধানের।  

Advertisement
সম্পর্কিত সংবাদ