Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আত্মঘাতী বিস্ফোরণ ইসলামাবাদের মসজিদে, মৃত্যু ৬৯ জনের

ফের আত্মঘাতী হামলা ইসলামাবাদে। আজ, শুক্রবার ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের ইমামবারাগের সেহজাদ শহরে। সূত্রের খবর আত্মঘাতী বিস্ফোরণটি ঘটেছে এদিন বিকেলে মসজিদের প্রধান দরজায়।

আত্মঘাতী বিস্ফোরণ ইসলামাবাদের মসজিদে, মৃত্যু ৬৯ জনের
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

ইসলমাবাদ, ৬ ফেব্রুয়ারি: ফের আত্মঘাতী হামলা ইসলামাবাদে। আজ, শুক্রবার ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের ইমামবারাগের সেহজাদ শহরে। সূত্রের খবর আত্মঘাতী বিস্ফোরণটি ঘটেছে এদিন বিকেলে মসজিদের প্রধান দরজায়। বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৬৯। আহত প্রায় ১৬৯ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রমণকারীকে প্রধান দরজায় থাকা নিরাপত্তারক্ষীরা প্রথমে বাধা দেয়। তখন সেখানে সবাই নামাজে ব্যস্ত ছিলেন। 

Advertisement

একটি ভিডিওতে দেখা গিয়েছে বিস্ফোরণে ক্ষতি হয় মূল দরজার। পাশাপাশি আশেপাশের ভবনের জানলার কাঁচও ভেঙে যায়। সড়ক সংলগ্ন এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিওতে দেখা যায় মৃতদেহের অঙ্গ-প্রতঙ্গ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। খবর পেয়েই অকুস্থলে আসে পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজন আহতকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স পলিক্লিনিক হাসপাতালে। কে এবং কারা এই ঘটনা নেপথ্যে রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা।

সম্পর্কিত সংবাদ