Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প

বিচ্ছেদের সাত বছর পর দার্জিলিংয়ের পাহাড়ি পথে আচমকা মুখোমুখি প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। ঋষভ ও শ্রেয়সিনী। ওরা ফিরে যায় স্মৃতির অলিগলিতে। অভিমান, ভুল বোঝাবুঝি— ছুঁয়ে দেখে সমস্ত পুরনো অভিজ্ঞতা, যা ওদের পথ আলাদা করেছিল।

হারিয়ে যাওয়া ভালোবাসার গল্প
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিচ্ছেদের সাত বছর পর দার্জিলিংয়ের পাহাড়ি পথে আচমকা মুখোমুখি প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। ঋষভ ও শ্রেয়সিনী। ওরা ফিরে যায় স্মৃতির অলিগলিতে। অভিমান, ভুল বোঝাবুঝি— ছুঁয়ে দেখে সমস্ত পুরনো অভিজ্ঞতা, যা ওদের পথ আলাদা করেছিল। পাহাড়ের কোলে হাঁটতে হাঁটতে কথায়, হাসিতে না বলা অনুভূতিতে ওরা আঁকড়ে ধরে ফেলে আসা দিনগুলি। অতীতকে মেনে নিয়ে উদযাপন করে সম্পর্কের বন্ধন। সেই বন্ধন সময়ের স্রোতেও ছিঁড়ে যায়নি। যদিও শেষ পর্যন্ত ওদের ভালোবাসার গল্প থেকে যায় অসমাপ্ত। বিদেশে ফেরার প্রস্তুতি নেয় শ্রেয়সিনী। ভালোবাসা, হারানো বন্ধুত্ব আর কখনো পুরনো না হওয়া স্মৃতির কোলাজে তৈরি ছবি ‘জারিয়া ২’। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘জারিয়া’ ছবির সিক্যুয়েল এটি। এবার মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ও রাজেশ্বরকে। সুমন মৈত্র পরিচালিত ছবিটি প্রযোজনার দায়িত্বে অনিমেষ গঙ্গোপাধ্যায়ের ‘বেলজার ফিল্মস’। মিউজিকের দায়িত্বে দেবদীপ বণিক। ছবি প্রসঙ্গে পরিচালক বললেন, ‘পাহাড়ের বুকে ভালোবাসার গল্প। অন্য আঙ্গিকে গল্পটা বলতে চেয়েছি। আশা করি এই গল্প দর্শকের মন ছুঁয়ে যাবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ