নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯১ বলে ২৩৩ রান! পাঞ্জাবের স্থানীয় ক্রিকেট লিগে ঝড় তুললেন অভিষেক শর্মা। ২৫টি বিশাল ছক্কা মেরেছেন বাঁ হাতি ব্যাটার। আন্তঃজেলা ক্রিকেটে অমৃতসরের হয়ে তরন তারনের বিরুদ্ধে অভিষেকের ইনিংস রীতিমতো ভাইরাল। মাঠের পাশে ভিড়ও জমে যায়।

আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ৩ নম্বরে রয়েছেন অভিষেক শর্মা। কিন্তু সাম্প্রতিক ফর্ম একেবারেই আশাব্যঞ্জক নয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে বৈভব সূর্যংবংশীর সঙ্গে ওপেন করছিলেন তিনি। বিহারের বিস্ময় কিশোর ঝড় তুললেও, অভিষেক হতাশ করেছেন। ৩ ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১১ রান। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ধারাবাহিকতার অভাব সুস্পষ্ট। প্রথম ম্যাচে ৪৯ রান করেন। তবে দ্বিতীয় ম্যাচে খাতাই খুলতে পারেননি। শেষ ১০ ম্যাচে মাত্র একটি অর্ধশতরান। অযথা ঝুঁকি নিতে গিয়ে উইকেট ছুড়ে আসছেন তিনি। ছন্দে ফেরার জন্য অনেকেই স্থানীয় ক্রিকেট বেছে নেন। অভিষেকও সেই রাস্তায় হেঁটেছেন। বড়ো রানের ইনিংস অভিষেককে বাড়তি আত্মবিশ্বাস জোগাতেই পারে।