Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহারের বৈরাগীদিঘিতে বিশেষ গঙ্গা আরতি আজ, সেজে উঠেছে ঘাট

বারাণসী ও হরিদ্বারের আদলে কোচবিহারের বৈরাগীদিঘিতে বিশেষ গঙ্গা আরতির জন্য সাজিয়ে তোলা হচ্ছে ঘাট। আজ, রবিবার সন্ধ্যায় কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগীদিঘির দক্ষিণ ঘাটে এক বিশেষ সন্ধ্যা বা গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে।

কোচবিহারের বৈরাগীদিঘিতে বিশেষ গঙ্গা আরতি আজ, সেজে উঠেছে ঘাট
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: বারাণসী ও হরিদ্বারের আদলে কোচবিহারের বৈরাগীদিঘিতে বিশেষ গঙ্গা আরতির জন্য সাজিয়ে তোলা হচ্ছে ঘাট।  আজ, রবিবার সন্ধ্যায় কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগীদিঘির দক্ষিণ ঘাটে এক বিশেষ সন্ধ্যা বা গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। শহরের অন্যতম ঐতিহ্যবাহী এই এলাকায় এমন অভিনব আয়োজনকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Advertisement

কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর বিশেষ উদ্যোগ ও কোচবিহার পুরসভা, জেলা প্রশাসনের সহযোগিতায় এই সন্ধ্যা আরতির ব্যবস্থা করা হয়েছে। সেজন্য বৈরাগীদিঘির ঘাটে মঞ্চ তৈরির কাজ চলছে জোরকদমে। 
বারাণসী ও হরিদ্বারের গঙ্গার ঘাটে যে ধরনের আচার-অনুষ্ঠান ও আরতির আয়োজন দেখা যায়, অনেকটা সেভাবে বৈরাগীদিঘির পাড়ে অনুষ্ঠিত হবে এই বিশেষ আরতি। সেজন্য দেরাদুন থেকে পাঁচজন বিশেষ পণ্ডিত কোচবিহারে এসে ধর্মীয় রীতি মেনে গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই আয়োজনকে কেন্দ্র করে শহরের বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠান দেখতে বহু মানুষ বৈরাগীদিঘির পাড়ে ভিড় করেন। সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।  অন্যদিকে, শনিবার কোচবিহার শহরের নরসিংহ দিঘি, লম্বা দিঘি সহ পাঁচটি দিঘিতে গঙ্গাপুজো করে মাছ ছাড়েন স্পিকার রথীন্দ্র বসু।
তিনি বলেন, এদিন আমরা চারটি দিঘিতে পুজো করেছি। ইতিমধ্যেই নয়টা দিঘি পরিষ্কার করা হয়েছে। দেরাদুন থেকে পাঁচজন পুরোহিত এসেছেন। যাঁরা বৈরাগীদিঘির ঘাটে দাঁড়িয়ে মদনমোহনের উদ্দেশ্যে আরতি করবেন। শনিবার বিকেল পাঁচটায় আরতি শুরু হবে। সকলকে সেই আরতি দেখার আবেদন জানাই। 
• নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ