Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তাতেই উল্টে গেল চাল বোঝাই ট্রাক

বাগনানে হারোপ ঝাউতলায় চাল বোঝাই ট্রাক উল্টে যাওয়ায় যান চলাচল বন্ধ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত পড়ুন।

নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তাতেই উল্টে গেল চাল বোঝাই ট্রাক
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৩
Prefer us on Google

দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে বাগনান আমতা রোডের হারোপ ঝাউতলায়। জানা গিয়েছে এদিন ভোর সাড়ে চারটের সময় চাল বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে বাগনানের দিক থেকে আমতার দিকে যাওয়ার সময় হারোপ ঝাউতলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝেই উল্টে যায়। যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লরিটিকে আটক করলেও চালক ও খালাসী পলাতক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ