Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

রথযাত্রার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় হতে পারে রদবদল

সোমবার থেকে ত্রিদেশীয় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হয়ে তাঁর এই বিদেশ সফর শেষ হবে ১১ জুলাই।

রথযাত্রার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় হতে পারে রদবদল
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সোমবার থেকে ত্রিদেশীয় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড হয়ে তাঁর এই বিদেশ সফর শেষ হবে ১১ জুলাই। জানা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দেশীয় সফর সেরে ভারতে ফিরলেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ রদবদল হবে। সেইমতো সবকিছু ঠিকঠাক থাকলে রথযাত্রার আগেই পরিবর্তিত কেন্দ্রীয় মন্ত্রিসভা চূড়ান্ত করে ফেলবেন মোদি। বিজেপির শীর্ষ সূত্রে জানা যাচ্ছে যে, বাংলা থেকে দু’জন পূর্ণমন্ত্রী এবং একজন রাষ্ট্রমন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে।  দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে, বর্তমান কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে ‘পদোন্নতি’ দিয়ে অন্য কোনো মন্ত্রকের পূর্ণমন্ত্রী করতে পারেন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য পূর্ণমন্ত্রী হিসাবে বিজেপির রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নাম নিয়েও চর্চা চলছে। দার্জিলিয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তাকে নিজের মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব দিতে পারেন মোদি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ