রাজ্যের কাছে মেসির অনুষ্ঠানের যে সময়সূচি জমা দেওয়া হয়েছিল, তার সঙ্গে বাস্তবের কোনও মিল ছিল না। অনুষ্ঠান সূচি পরিবর্তন করা হয়েছিল উদ্যোক্তা সংস্থার তরফে। নবান্নে জমা পড়া একটি শোকজে এমনই উত্তর পাওয়া গিয়েছে। সর্বোপরি ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলার দায়িত্ব ক্রীড়া দপ্তরের নয় বলেও জানানো হয়েছে ওই রিপোর্টে।



