Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

শ্রদ্ধার চমক

পর্দায় ফের চমক দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মঙ্গলবার প্রকাশ্যে এল শ্রদ্ধা অভিনীত ‘এথা’ ছবির টিজার।

শ্রদ্ধার চমক
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• পর্দায় ফের চমক দিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। মঙ্গলবার প্রকাশ্যে এল শ্রদ্ধা অভিনীত ‘এথা’ ছবির টিজার। সেখানে তাঁর লুক, অভিনয় নিয়ে চর্চা চলছে নানা মহলে। মহারাষ্ট্রের বিখ্যাত লোকশিল্পী বীঠাবাঈ নারায়ণগাওংকরের ভূমিকায় অভিনয় করছেন শ্রদ্ধা। আবেগ, লড়াই ও শিল্পের প্রতি দায়বদ্ধতাই এই ছবির মূল বিষয়বস্তু। লক্ষ্মণ উতেকার পরিচালিত এই জীবনীচিত্র মুক্তি পাবে ২৮ আগস্ট। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ককটেল ২’ ছবির সঙ্গেই যুক্ত ছিল ‘এথা’ ছবির টিজার। তারপর থেকেই সমাজমাধ্যমে ছবি ঘিরে আলোচনা শুরু হয়েছিল। আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ্যে এল মঙ্গলবার। এই ছবিতে শ্রদ্ধার বিপরীতে দেখা যাবে অভিনেতা রণদীপ হুডাকে। ছবির শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছিলেন শ্রদ্ধা। উল্লেখ্য, শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী ২’ বক্স অফিসে দারুণ ফল করেছিল। এই ছবিও সেই ফল করে কি না, অপেক্ষায় অনুরাগীরা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ