Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

মিউজিকে চমক

৫০ কোটি টাকায় বিক্রি হতে চলেছে ‘কিং’ ছবির মিউজিকের স্বত্ব। একাধিক প্রযোজনা সংস্থা দৌড়ে রয়েছে সেই স্বত্ব কেনার জন্য।

মিউজিকে চমক
  • ৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

 ৫০ কোটি টাকায় বিক্রি হতে চলেছে ‘কিং’ ছবির মিউজিকের স্বত্ব। একাধিক প্রযোজনা সংস্থা দৌড়ে রয়েছে সেই স্বত্ব কেনার জন্য। বিষয়টি চূড়ান্ত হলে সাম্প্রতিক সময়ের অন্যতম বড়ো মিউজিক চুক্তি হতে চলেছে এটি। শাহরুখ খান অভিনীত এই ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন শচীন-জিগার জুটি। সম্প্রতি রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ছবির দু’টি পর্বের মিউজিক স্বত্ব বিক্রি হয়েছে ৭৫ কোটি টাকায়। সেখানে একটি ছবির জন্য ‘কিং’-এর মিউজিক ৫০ কোটি টাকা পেলে, তা নিঃসন্দেহে বড়ো চমক। চলতি বছর বড়োদিনের মরশুমে বড়োপর্দায় মুক্তি পাবে এই ছবি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ