Bartaman Logo
২৫ জুন, ২০২৬

জল সংকটের প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতেও, শঙ্কা প্রকাশ মুডিজ রিপোর্টে

মুডিজের রিপোর্টে জল সংকটের কারণে ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। জল ব্যবস্থাপনা নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ। বিস্তারিত পড়ুন।

জল সংকটের প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতেও, শঙ্কা প্রকাশ মুডিজ রিপোর্টে
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিল্লি: ভবিষ্যতে জল সংকটের কালো ছায়া ভারতের অর্থনীতিতে! জল বণ্টন ব্যবস্থায় গলদ থাকায় এরকম সমস্যা তৈরি হতে পারে। সোমবার প্রকাশিত এক রিপোর্টে এমনই আশঙ্কা করেছে বিশ্বখ্যাত রেটিং সংস্থা মুডিজ। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে জল সংকটে ভুগছে বিশ্বের একাধিক দেশ। এসব 

Advertisement

দেশের আর্থিক স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করছে জলের ব্যবহারের উপর। ভারতে গৃহস্থলী থেকে শিল্প ও কৃষিক্ষেত্রে জলের ব্যবহারও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেননা অবৈজ্ঞানিকভাবে জলের ব্যবহার করায় ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ নীচে নেমে যাচ্ছে। 
এরইমধ্যে গড়ে উঠছে নতুন শিল্প। দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হচ্ছে ডেটা সেন্টার। ক্লাউড কম্পিউটিং ও এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসার বাড়তে থাকায় ডেটা সেন্টারগুলি তৈরি হচ্ছে। এগুলি সেন্টারগুলি সচল রাখতে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। তার জেরে জল সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। দেশের চাকরির বাজার থেকে আর্থিক অগ্রগতিতেও এই শিল্পের বড় ভূমিকা রয়েছে। এসব খতিয়ে দেখে, এখন থেকেই ভারতকে জলের ব্যবহার ও বণ্টন ব্যবস্থা নিয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে মুডিজ। পাশাপাশি জল সরবরাহ নীতি ও পরিকাঠামোর সংস্কারের প্রয়োজন বলে জানিয়ে দিয়েছে সংস্থাটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ