Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

কুশমণ্ডির কাঠের তৈরি মা দুর্গার মুখোশ দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে

দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্য ও গর্ব কুশমণ্ডির কাঠের মুখোশ

কুশমণ্ডির কাঠের তৈরি মা দুর্গার মুখোশ দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্য ও গর্ব কুশমণ্ডির কাঠের মুখোশ। জিআই স্বীকৃত এই হস্তশিল্প এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে উপহার হিসেবে তুলে দিতে চলেছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে কুশমণ্ডির মহিষবাথান সমবায় সমিতি থেকে বিশেষভাবে তৈরি কাঠের মুখোশ সংগ্রহ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেও কুশমণ্ডির ঐতিহ্যবাহী কাঠের মুখোশ তুলে দেওয়া হয়েছে।

Advertisement

জেলার প্রশাসনিক কর্তারা বিভিন্ন সময়ে জেলায় এলে তাঁদের হাতে স্থানীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প তুলে দেওয়ার রীতি রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার মুখ্যমন্ত্রীর জন্য বেছে নেওয়া হয়েছে কুশমণ্ডির কাঠের মুখোশ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর জন্য মা দুর্গার একটি বড় মুখোশ নিয়ে যাওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের হস্তশিল্প মন্ত্রকের সহযোগিতায় শিল্পীরা উন্নত মানের প্রশিক্ষণ পেলেও তৈরি সামগ্রীর জন্য পর্যাপ্ত বাজার না থাকায় আর্থিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে বহু শিল্পীকে। শিল্পীদের আশা, মুখ্যমন্ত্রীর সফর শুধু উপহার গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে জেলার এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচাতে কার্যকর পরিকল্পনার বার্তা দেবে।
কুশমণ্ডি মহিষবাথান সমবায় সমিতির সভাপতি পরেশ সরকার বলেন, মুখ্যমন্ত্রীর সফরের আগে জেলা প্রশাসনের তরফে তিন দফায় সমবায় থেকে কাঠের মুখোশ নিয়ে যাওয়া হয়েছে। 
মুখ্যমন্ত্রীর জন্য মা দুর্গার একটি বড় মুখোশ নিয়ে যাওয়া হয়েছে। আমরা আশায় রয়েছি, নতুন সরকার কুশমণ্ডির ঐতিহ্যবাহী কাঠের মুখোশের বিক্রির জন্য একটি আদর্শ ও স্থায়ী ব্যবস্থা গড়ে তুলবে। তাহলে ব্লকের হাজার হাজার শিল্পী আর্থিকভাবে স্বনির্ভর হতে পারবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ