নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সাতসকালে কলকাতায় মর্মন্তিক দূর্ঘটনা। রবীন্দ্র সরোবরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যাক্তির। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে রোজকার মতো রবীন্দ্র সরোবরে স্নান করতে নামেন তিনি। কোনও কারণে তিনি ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান এবং ডুবে যান। ডুবে যেতে দেখে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। ডুবে যাওয়ার পর তাঁকে উদ্ধার করার মতো নিদিষ্ট প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় তাঁকে উদ্ধার কারে পারেননি স্থানীয়রা। ফলে বেশ কিছুক্ষণ তাঁকে জলেই ডুবে থাকে হয়। খবর দওযা হয় স্থানীয় রবীন্দ্র সরোবর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় পুলিশ। ঘটনাস্থলে এসে ব্যক্তিকে উদ্ধার করে এক বেসরকারি হাসাপাতালে নিয়ে যান তাঁরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।



