• বাঙালি মেয়ে আর দক্ষিণ ভারতের ছেলে। ভিন্ন সংস্কৃতির দুই মানুষের প্রেম কেমন হবে, তা দেখাবে পরিচালক বাবাই সেনের ছবি ‘শিউলি’। নতুন জুটি নিয়ে বড়োপর্দায় ছবি করছেন পরিচালক। বাংলা ও দক্ষিণ ভারতের সংস্কৃতির এক অনন্য মেলবন্ধনে তৈরি এক মিষ্টি প্রেমের গল্প ফুটে উঠবে ছবিতে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন টুইংকেল বড়ুয়া, রাসিন, সুদীপ্তা চক্রবর্তী ও আরশি সেন। ছবিতে টুইংকল অভিনয় করছেন শিউলি চরিত্রে। রাসিলকে দেখা যাবে শিবুর ভূমিকায় আর সুদীপ্তা থাকবেন তৃণা চরিত্রে। ভাষা আলাদা হলেও প্রেমের ক্ষেত্রে তা যে বাধা হয়ে দাঁড়ায় না, সেটাই দেখানো হবে ছবিতে। পাশাপাশি দেখানো হয়েছে তিন বন্ধুর গল্প। চিত্রনাট্যে থাকছে ত্রিকোণ প্রেমের হাতছানিও। ভালোবাসা, বন্ধুত্ব আর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করেই নতুন ছবি ‘শিউলি’। ছবিতে শোনা যাবে প্রস্মিতা পাল, পটা, অদ্রিজ ঘোষ, সৌভিক করের গান। মিউজিক ডিরেক্টর হিসাবে কাজ করেছেন প্রীতম দেব।



