Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পথের মাঝে বিশাল টিনের পাত, গণনাকেন্দ্র মুড়েছে নিরাপত্তায়

যাদবপুরের রাস্তার মাঝখানে বসানো হয়েছে বিরাট বিরাট টিনের পাত বা অ্যাসবেসটাস। আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজে আজ, সোমবার সাতটি বিধানসভা কেন্দ্রের গণনা হবে।

পথের মাঝে বিশাল টিনের  পাত, গণনাকেন্দ্র মুড়েছে নিরাপত্তায়
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুরের রাস্তার মাঝখানে বসানো হয়েছে বিরাট বিরাট টিনের পাত বা অ্যাসবেসটাস। আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজে আজ, সোমবার সাতটি বিধানসভা কেন্দ্রের গণনা হবে। তাই নিরাপত্তার কারণে রাস্তার মাঝে বসানো হয়েছে ওই টিনের পাত। উলটো রাস্তা দিয়ে যাওয়ার সময় কেউ দাঁড়িয়ে গণনাকেন্দ্র দেখতে পারবেন না। অন্যদিকে, বালিগঞ্জ সার্কুলার রোডে ডেভিড হেয়ার কলেজ কিংবা বালিগঞ্জ গভর্নমেন্ট কলেজেও বিরাট নিরাপত্তার ঘেরাটোপ চোখে পড়ল। আবার নেতাজি ইন্ডোরের বাইরে দেখা গিয়েছে সাঁজোয়া গাড়ি।

Advertisement

যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিক কলেজে জয়নগর, কুলতলি, সোনারপুর উত্তর ও দক্ষিণ, বারুইপুর পূর্ব ও পশ্চিম ও ভাঙড়ের গণনা হবে। 
রবিবার এই গণনাকেন্দ্র পরিদর্শনে আসেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা। সমস্ত রাজনৈতির দলের প্রতিনিধিরাও সিসিটিভি ক্যামেরার লাইভ ফুটেজে নজর রেখেছেন। এদিন যাদবপুরের স্ট্রংরুম পরিদর্শন করতে আসেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি। 
অন্যদিকে, ডেভিড হেয়ার স্কুলে গণনা হবে বালিগঞ্জ কেন্দ্রের ভোট। এদিন দুপুরের দিকে দেখা গেল, তার গেটের সামনে বিরাট বড়ো লৌহকপাট বসানো হচ্ছে। এই গণনাকেন্দ্র থেকে ঢিল ছোড়া দূরত্বে বালিগঞ্জ গর্ভনমেন্ট স্কুল। সেখানে রাসবিহারী কেন্দ্রের গণনা হবে। সেখানেও দেখা গেল, শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের নিরাপত্তা বলয় সেখানেও চোখে পড়ল। এমনকি সাধারণ মানুষ হেঁটে গেলেও পুলিশের নজর এড়িয়ে যাওয়া মুশকিল।   

Advertisement
সম্পর্কিত সংবাদ