Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার বিরাট প্রাপ্তি, দেশের সর্ববৃহৎ ৭টি রেল রুট বদলে যাবে ৪ লেনে

দেশের সাতটি সর্ববৃহৎ রেল রুটকে পৃথকভাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে হাই স্পিড ট্রেন চলাচলে উপযুক্ত চার লেনের রেল নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাংলার বিরাট প্রাপ্তি, দেশের সর্ববৃহৎ ৭টি রেল  রুট বদলে যাবে ৪ লেনে
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সাতটি সর্ববৃহৎ রেল রুটকে পৃথকভাবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। সেখানে হাই স্পিড ট্রেন চলাচলে উপযুক্ত চার লেনের রেল নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সাফল্য বাংলার রেল পরিবহণকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদী মন্ত্রকের কর্তারা। কারণ এই সাতটি রুটের মধ্যে মধ্যে রয়েছে—দিল্লি-হাওড়া, হাওড়া-চেন্নাই, মুম্বাই-হাওড়া। এছাড়া বাকি চারটি রুট হল—চেন্নাই-মুম্বই, মুম্বই-দিল্লি, দিল্লি-চেন্নাই, দিল্লি-গুয়াহাটি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চার লেনের এই উৎকর্ষ রেল নেটওয়ার্ক গঠনের কথা জানিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, এই সাতটি রুটের মাধ্যমে দেশের ৪১ শতাংশ যাত্রী ও পণ্য পরিবহণ হয়। ১১ হাজার কিমি বিস্তৃত এই রেল নেটওয়ার্ক চার লেনে বদলে গেলে ভারতের যাত্রী ও পণ্য পরিবহণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন ঘটবে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ