Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রথযাত্রায় ইংলিশবাজারের ২৩ নম্বর ওয়ার্ডে ভক্তের ঢল

শুক্রবার বিকেলে ইংলিশবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুজিত সাহার উদ্যোগে জাঁকজমকভাবে রথযাত্রা হয়

রথযাত্রায় ইংলিশবাজারের ২৩ নম্বর ওয়ার্ডে ভক্তের ঢল
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: শুক্রবার বিকেলে ইংলিশবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুজিত সাহার উদ্যোগে জাঁকজমকভাবে রথযাত্রা হয়। 

Advertisement

ঢল নামে ভক্তদের। রথটি ওয়ার্ডের জগন্নাথ কলোনি, তেলিপুকুর, জাহাজ ফিল্ড, নেতাজি কলোনি সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। যাত্রা শুরুর আগে নারকেল ফাটিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংলিশবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহ, স্থানীয় কাউন্সিলার সহ অন্যরা। তাঁরাও রথযাত্রায় শামিল হন। রথের রশি টানতে পথের দু’ধারে ভক্তের ভিড় উপচে পড়ে। অনেকে খোল, করতাল নিয়ে কীর্তন করেন। 
জগন্নাথ দেবকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে যাওয়া হয়। ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুজিত বলেন, কয়েকদিন জগন্নাথ মাসির বাড়িতে থাকবেন। সেখানে রোজ ভোগ এবং কীর্তন হবে। উল্টোরথের আগের দিন নরনারায়ণ সেবা দেওয়া হবে। তারপর রথটি ফিরিয়ে আনা হবে একই রুট ধরে। উল্টো রথে আগত কয়েক হাজার ভক্তকে প্রসাদ হিসেবে পোলাও দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
২৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম প্রান্তের একাংশ পাড়াজুড়ে আগে রথযাত্রা ছিল না। এলাকাবাসীকে ইংলিশবাজার সদর এলাকায় এসে রথযাত্রায় অংশ নিতে হতো। কাউন্সিলার বলেন, এলাকার মানুষের আগ্রহ দেখে আমরা এখান রথযাত্রা শুরু করেছি। এবার চতুর্থ বর্ষ পার করল রথযাত্রা।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ