Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অরূপকে জুতোর মালা প্রদর্শন, ছোড়া হল ফুটবল

পচা ডিমের বদলে এবার আস্ত ফুটবল। সঙ্গে খেলোয়াড়দেরই ছেঁড়া জুতোর মালা! সোমবার বিধাননগর উত্তর থানায় দ্বিতীয়বার হাজিরা দিতে এসে বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

অরূপকে জুতোর  মালা প্রদর্শন, ছোড়া হল ফুটবল
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পচা ডিমের বদলে এবার আস্ত ফুটবল। সঙ্গে খেলোয়াড়দেরই ছেঁড়া জুতোর মালা! সোমবার বিধাননগর উত্তর থানায় দ্বিতীয়বার হাজিরা দিতে এসে বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পরানোর সুযোগ না-হলেও তাঁকে জুতোর মালা দেখানো হয়। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ফুটবলও। বিক্ষোভকারীদের দাবি, তিনি বাঙালির ফুটবলকে কলঙ্কিত করেছেন। তাই ফুটবল ও জুতোর মালা দেখিয়েই তাঁকে বিক্ষোভ দেখানো হয়েছে। এদিন প্রায় ৩ ঘণ্টা জেরা শেষে বেরিয়ে যান অরূপ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগপত্রে শতদ্রু দত্ত যেসব অভিযোগ তুলেছিলেন, সেই বিষয়ে তাঁকে জেরা করা হয়েছে। ৩০ মে মেসিকে নিয়ে অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত প্রাক্তন মন্ত্রী অরূপের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, অরূপ বিশ্বাসকে ওই অনুষ্ঠানের ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ টিকিট দিতে হয়েছিল! পরে সেসব নিয়ে কালোবাজারি হয়েছিল বলেও অভিযোগ ওঠে। গত বৃহস্পতিবারের পর এদিন অরূপ থানায় এসেছিলেন দ্বিতীয়বার। আগেই বিজেপি কর্মীরা থানার বাইরে জড়ো হন। অরূপ অবশ্য গাড়িতে করে সোজা থানার ভিতরে ঢুকে যান। তাঁর জন্য বিজেপি কর্মীরা জুতো ও ফুটবল নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। গেটের বাইরে তাঁরা ফুটবলও খেলেন। জেরা শেষে থানার ভিতর থেকেই গাড়ি নিয়ে বেরিয়ে যান অরূপ। তখন বিজেপি কর্মীরা অরূপকে জুতোর মালা দেখান। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ফুটবল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ