Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শুক্রবার সকালে হাসিমারায় নালায় পড়ে চার বছরের শিশুর মৃত্যু

শুক্রবার হাসিমারায় নালায় পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু হয়েছে। শ্রমিকদের প্রতিবাদে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে অবরোধ। বিস্তারিত পড়ুন।

শুক্রবার সকালে হাসিমারায় নালায় পড়ে চার বছরের শিশুর মৃত্যু
  • ১৯ জুন, ২০২৬ ১৩:৩২
Prefer us on Google

শুক্রবার সকালে হাসিমারার একটি নালায় পড়ে গিয়ে চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ভার্নাবাড়ি চা বাগানের। ওই নালাটির পাশে  অবৈধ নির্মাণ হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। তারই প্রতিবাদে শ্রমিকরা এদিন শিশু মৃত্যুর ঘটনা ও নালায় অবৈধ নির্মাণের প্রতিবাদে হাসিমারা-জয়গাঁ ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে। সকাল সাড়ে ৮টা থেকে অবরোধ শুরু করে। পরে তারা অবরোধ তুলে নেয়। ময়নাতদন্তের জন্য মৃত শিশুটির দেহ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ