সংবাদদাতা, উলুবেড়িয়া: শীতের রাতে গভীর ঘুমে পরিবারের সদস্যরা। তার মাঝেই ঘরে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঘুমের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের ৪ জনের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উলুবেড়িয়ার জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ায়। মৃতদের মধ্যে ৮০ বছরের এক বৃদ্ধ ও নবম শ্রেণীর এক ছাত্রী আছে। মৃতরা হলেন, দুর্যোধনে দলুই (৭৫), দুধকুমার দলুই (৪২), অর্চনা দলুই (৩৮) ও শম্পা দলুই (১৪)। জয়পুর থানার পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে পাঠিয়েছে।



