উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন স্কুল থেকে উদ্ধার হল গোখরো সাপ। আজ, শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে। ওই স্কুলের প্রধান শিক্ষিকা সুতপা দাস বলেন, “স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার রয়েছে। পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে একটি গোখরো সাপ দেখা যায়। সঙ্গে সঙ্গে পরীক্ষা পরিচালন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তাদের পরামর্শ মতো খবর দেওয়া হয় একটি পরিবেশ প্রেমী সংগঠনকে। তাদের সদস্যরা এসে গোখরোটিকে উদ্ধার করে নিয়ে যান। এরপর আমরা আতঙ্কমুক্ত হই।”



