সংবাদদাতা, বোলপুর : পথ দুর্ঘটনায় প্রাণ হারাল বছর সাতেকের এক শিশু কন্যা। আজ শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ লাভপুর থানার অন্তর্গত ধনডাঙা গ্রামে চৌহাট্টা-সাঁইথিয়া সড়কের পাশে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, মায়ের সঙ্গে রাস্তা পারাপার হচ্ছিল শিশুটি। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি টেম্পো গাড়ি শিশুটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মারতেই মাটিতে ছিটকে পড়ে শিশুটি। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



