Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লি বিধানসভার গেট ভেঙে ঢুকে পড়ল গাড়ি, স্পিকারের গাড়িতে ছেটানো হল কালি!

দেশের রাজধানীতে চাঞ্চল্য। আজ, সোমবার দিল্লি বিধানসভার গেট ভেঙে ঢুকে পড়ল একটি গাড়ি। নিরাপত্তায় বড়সড় এই গাফিলতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

দিল্লি বিধানসভার গেট ভেঙে ঢুকে পড়ল গাড়ি, স্পিকারের গাড়িতে ছেটানো হল কালি!
  • ৬ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ৬ এপ্রিল: দেশের রাজধানীতে চাঞ্চল্য। আজ, সোমবার দিল্লি বিধানসভার গেট ভেঙে ঢুকে পড়ল একটি গাড়ি। নিরাপত্তায় বড়সড় এই গাফিলতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ২টো নাগাদ উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি আচমকাই দিল্লি বিধানসভা চত্বরের ২ নম্বর গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে গাড়িটি স্পিকার বিজেন্দ্র গুপ্তের দপ্তরের দিকে এগিয়ে যায়। এরপর দিল্লির স্পিকারের গাড়ির সামনে ফুলের তোড়া রেখে দেয় গাড়িতে থাকা এক ব্যক্তি। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মুখ কালো কাপড়ে ঢাকা ছিল বলে জানা যাচ্ছে। এরপর স্পিকারের গাড়িতে কালি ছিটিয়ে ওই গাড়িটি চম্পট দেয় সেখান থেকে।

Advertisement

এই ঘটনায় দিল্লি বিধানসভা ভবনের নিরপত্তার পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বর্তমানে গোটা বিধানসভা চত্বর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার পরই অকুস্থলে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াডও। ওই ফুলের তোড়ায় কোনও বিস্ফোরক রয়েছে কী না সেটি খতিয়ে দেখা হয়। কিন্তু কোনওরকম সন্দেহজনক বস্তু তাতে পাওয়া যায়নি। ইতিমধ্যেই পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ওই সময়ে গেটে থাকা নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। কী ভাবে এই ঘটনাটি ঘটল খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়টিও। এর পাশাপাশি ওই গাড়ির চালককে শনাক্ত করার জন্য দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। 

সম্পর্কিত সংবাদ