নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দমদম স্টেশনের রেল ট্র্যাকে জরুরি সংস্কার কাজের জন্য আজ, শনিবার মধ্যরাত থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত টানা সাত ঘণ্টা লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। যার জেরে এই সময়ে ১৯টি লোকাল ট্রেন বন্ধ থাকবে। আজ বাতিল ট্রেনগুলির নম্বর হল, শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) ৩২২৪৯, ৩২২৫২। কাল রবিবার বাতিল ট্রেনগুলির নম্বর হল, শিয়ালদহ-হাবড়া (আপ-ডাউন) ৩৩৬৫৩, ৩৩৬৫৪। শিয়ালদহ-দত্তপুকুর (ডাউন) ৩৩৬১২। শিয়ালদহ-বনগাঁ জংশন (আপ-ডাউন) ৩৩৮১৭, ৩৩৮২৪। শিয়ালদহ-বারাসত (আপ-ডাউন) ৩৩৪৩১, ৩৩৪৩২। শিয়ালদহ-ডানকুনি (আপ-ডাউন) ৩২২১১, ৩২২১৩, ৩২২১৫, ৩২২১৭, ৩২২১৯, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০। এছাড়াও কয়েকটি ট্রেন এই সময়ে নির্ধারিত রুট বদলে ঘুরপথে চলবে। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রা শুরু ও বিরতির ক্ষেত্রে স্টেশন বদল করা হবে। আজ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস (২২২০২) পুরী থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে ছাড়বে। ট্রেনটি সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের বদলে রাত ১১টা ১৫ মিনিটে যাত্রা করবে। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হবে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রেল ধারাবাহিকভাবে ট্র্যাক মেরামতির কাজ করে। তেমনই কর্মযজ্ঞ চলবে লক্ষ্মীকান্তপুর-নামখানা সেকশনে। শনিবার রাত ১২টা ১০ মিনিট থেকে রবিবার ভোর ৪টা ১০ মিনিট পর্যন্ত এই কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। ফলস্বরূপ রবিবার এক জোড়া ট্রেন বাতিল থাকবে। ওই ট্রেনের নম্বর হল, লক্ষ্মীকান্তপুর-নামখানা (আপ-ডাউন) ৩৪৯৩৫, ৩৪৯১৪।



