দেরাদুন: রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিককেই এসআইআর নোটিস। এমনটাই ঘটেছে উত্তরাখণ্ডে। রাজ্যজুড়ে ভোটার তালিকা যাচাই পর্বে নোটিস পেয়েছেন এক বিজেপি বিধায়ক, কুমায়ুনের কমিশনারের মতো একাধিক আধিকারিক ও জনপ্রতিনিধিও। কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচনি আধিকারিক বিভিআরসি পুরুষোত্তম নামের বানান ভুলের জন্য নোটিস পেয়েছেন। বিজেপি বিধায়ক সরিতা আচার্য ও তাঁর ছোটো ছেলে নোটিস পেয়েছেন নির্বাচনি তথ্যগত ত্রুটির কারণে। একই কারণে নোটিস পেয়েছেন কুমায়ূনের কমিশনার দীপক রাওয়াতও।



