কাঠমাণ্ডু, ২৯ আগস্ট: কথায় বলে, ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ।’ সেই দৃশ্যই ধরা পড়ল নেপালে।
কাঠমাণ্ডু, ২৯ আগস্ট: কথায় বলে, ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ।’ সেই দৃশ্যই ধরা পড়ল নেপালে।
ভয়াবহ হড়পা বানে তছনছ নেপালে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ত্রাণ ও উদ্ধারকাজ। দিন যত বাড়ছে, ততই বাড়ছে মৃতের সংখ্যা। সব হারানো মানুষের হাহাকার। আর এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র।
রাক্ষুসে জলের তোড়ে ভেসে যায় ব্যাংকের একটি সিন্দুক। যাতে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল। আর এটি ঘিরে অপরাধের সূত্রপাত। জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর রাসুয়ার ভোটেকোশি এলাকায় বন্যার তোড়ে সিন্দুকটি ভেসে গিয়েছিল। পরে ধাদিং জেলার গালছি গ্রামীণ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলার কাছে ত্রিশূলী নদীর তীরে সেটি পাওয়া যায়।
ধাডিং পুলিশের বক্তব্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর তারা খবর পায় যে স্থানীয়রা একটি সিন্দুক ভেঙে ভেতরের নগদ অর্থ লুট করেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের দল পাঠানো হয়। শুরু হয় তদন্ত। এই ঘটনায় মোট ২৯ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক তল্লাশিতে তাদের থেকে উদ্ধার হয় ৯২ লক্ষ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৭ লক্ষ টাকা।