Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সেতুতে ৯০ ডিগ্রির বাঁক: ‘ভুল’ নকশার জন্য সাসপেন্ড ৭

রেল লাইনের উপর সেতুতে ৯০ ডিগ্রি বাঁক! বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ভোপালের এই আজব ‘নিদর্শন’ নিয়ে বিতর্ক কম হয়নি। চাপের মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলে নামল মুখ্যমন্ত্রী মোহন যাদবের সরকার।

সেতুতে ৯০ ডিগ্রির বাঁক: ‘ভুল’ নকশার জন্য সাসপেন্ড ৭
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: রেল লাইনের উপর সেতুতে ৯০ ডিগ্রি বাঁক! বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ভোপালের এই আজব ‘নিদর্শন’ নিয়ে বিতর্ক কম হয়নি। চাপের মুখে পড়ে ড্যামেজ কন্ট্রোলে নামল মুখ্যমন্ত্রী মোহন যাদবের সরকার। ঔশবাগের ওই রেল সেতুর ‘ভুল’ ডিজাইনের জন্য সাত ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে প্রশাসন। ‘শাস্তি’ পাওয়া আধিকারিকদের মধ্যে পূর্তদপ্তরের দুই চিফ ইঞ্জিনিয়ারও রয়েছে। শনিবার রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ওই রেলসেতু নির্মাণ ব্যাপক গাফিলতি হয়েছে। আমার নজরে আসতেই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিই। সেই রিপোর্ট হাতে এসেছে। তার ভিত্তিতে পূর্তদপ্তরের আটজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাতজনকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছে প্রশাসন। আর এক ইঞ্জিনিয়ার অবসর নিয়েছেন। তিনি সুপার পদে ছিলেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ