লখনউ, ৩ এপ্রিল: মদের জল আনা নিয়ে বচসা, প্রান হারাল ৯ বছরের যশ। পুলিশ মারফত জানা গিয়েছে যশের বাড়িতে চলছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল একাধিক আত্মীয়। ওই আত্মীয়দের মধ্যেই এসেছিল অভিযুক্ত ধনেশ যাদব।আত্মীয় মারফত জানা যায় অনুষ্ঠানের মধ্যে মদ্যপান করছিল ধনেশ। সেই সময় মদ্যপানের জল শেষ হওয়ায় অভিযুক্ত যশকে জল আনতে বলে সে। জল দিতে অস্বিকার করায় মদ্যপ অবস্থায় মেজাজ হারিয়ে ফেলে ধনেশ। এরপরে রাগের মাথায় নিজের কাছে থাকা বন্দুক বের করে যশের পেটে গুলি চালায় অভিযুক্ত। গুলির শব্দ শুনে আতঙ্ক ছড়িয়ে যায় আত্মীয়দের মধ্যে। পেটে গুলি লাগায় সেই মুহুর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় যশ। ছুটে আসেন অনুষ্ঠানের উপস্থিত সমস্ত আত্মীয়রা। তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে যাওয়ায় পর হাসপাতাল কর্তৃপক্ষ যশকে আলিগড় হাসপাতালে স্থানান্তরিত করে। হাসপাতালে নিয়ে যাওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশকে।



