Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬

পাঞ্জাবে গাড়িতে ধাক্কা ট্রেলারের একই পরিবারের ৯ জনের মৃত্যু

পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। একই পরিবারের ন’জনের মৃত্যু। দুর্ঘটনায় আরও ১৫ জন জখম। পাঞ্জাবের ফিরোজপুর-ফাজলিকা রোডের কাছে জাঙ্গাওয়ালা মোড়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

পাঞ্জাবে গাড়িতে ধাক্কা ট্রেলারের একই পরিবারের ৯ জনের মৃত্যু
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: পিকআপ ভ্যানের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ। একই পরিবারের ন’জনের মৃত্যু। দুর্ঘটনায় আরও ১৫ জন জখম। পাঞ্জাবের ফিরোজপুর-ফাজলিকা রোডের কাছে জাঙ্গাওয়ালা মোড়ে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। 

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই ট্রাকে একই পরিবারের প্রায় ৩২ জন সদস্য ছিলেন। তাঁরা জালালাবাদ থেকে বিপাশায় এক আত্মীয়ের অস্থি বিসর্জন দিতে যাচ্ছিলেন। তখনই ওই দুর্ঘটনা ঘটে। জানা যাচ্ছে, ওই ভ্যানে মহিলা ও শিশুরাও ছিল। হঠাৎ করেই উলটোদিক থেকে আসা একটি ট্রেলার সজোরে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়িটি পুরো দুমড়েমুচড়ে যায়। যাত্রীদের মধ্যে অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারান। 
জখমদের উদ্ধার করে ফিরোজপুরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কয়েকজনের মৃত্যু হয়। বাকিদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। গাড়ির ভিতর অনেকেই আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।   
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এত জোরে ওই গাড়ি ও ট্রেলারের সংঘর্ষ হয় যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। ফিরোজপুরের এসএসপি ভূপিন্দর সিং বলেন, কী কারণে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গাড়ির ভিতর এখনও অনেকে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের সঙ্গে উদ্ধারকাজে হাত মিলিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 
অন্যদিকে সরকারি হাসপাতালের চিকিৎসক নিখিল গুপ্তা জানিয়েছেন, গুরুতর জখম ব্যক্তিদের গুরু গোবিন্দ সিং হাসপাতাল ও ফরিদকোটের হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দেহ শনাক্তের প্রক্রিয়া সম্পন্নের পর দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ