Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬

যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, মৃত ৯

পোড়া গন্ধ বের হচ্ছে বলে বাস থামানোর আরজি জানান যাত্রীরা। কিন্তু চালক ও কনডাকটর তাঁদের কথা কানেই তোলেনি।

যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, মৃত ৯
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গ্রেটার নয়ডা: পোড়া গন্ধ বের হচ্ছে বলে বাস থামানোর আরজি জানান যাত্রীরা। কিন্তু চালক ও কনডাকটর তাঁদের কথা কানেই তোলেনি। উলটে উগ্র মেজাজে যাত্রীদের ধমক দিয়ে জানায়, ‘মরলে মরুন, আমরা বাস থামাব না।’ শেষমেশ ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল যাত্রীবাহী বাসটি। আগুনে ঝলসে এবং দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ন’জনের। 

Advertisement

গত বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে। দিল্লি থেকে উত্তরপ্রদেশের মহোবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ‘রাজ কল্পনা ট্রাভেলস’-এর বাসটি। প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। রাতে এক্সপ্রেসওয়ে ধরে ৩৩ কিলোমিটার যাওয়ার পর চালকের কেবিন থেকে তীব্র পোড়া গন্ধ পেতে শুরু করেন যাত্রীরা। বিপদের আশঙ্কায় চালককে বাস থামিয়ে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন তাঁরা। তখন চালক জানান, বাসে এরকম গন্ধ হওয়া সাধারণ বিষয়। অভিযোগ, চালক ও কনডাকটর কেবিনের ভিতরেই বিড়ি-সিগারেট ধরিয়ে গল্প করে যাচ্ছিল। এরপর কিছু সময়ের মধ্যে চালকের আসনের পাশ থেকে আগুন জ্বলে ওঠে। চেঁচামেচি শুরু করলে উলটে যাত্রীদের ধমক দিয়ে বলেন, ‘মরলে মরুন, আমরা বাস থামাব না।’ শেষ পর্যন্ত যখন তা থামে, ততক্ষণে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়েছে। অনেক যাত্রী জানলা দিয়ে লাফিয়ে প্রাণ বাঁচান। পুলিশ চালক, কনডাকটর এবং খালাসিকে গ্রেপ্তার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ