Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চলতি বছরেই ভিসা পেয়েছেন ৮৫ হাজার ভারতীয়: বেজিং

আমেরিকার সঙ্গে শুল্ক-যুদ্ধের মাঝেই ভারতকে পাশে পেতে তৎপর চীন। দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছরেও ইতিবাচক বার্তা দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিং।

চলতি বছরেই ভিসা পেয়েছেন ৮৫ হাজার ভারতীয়: বেজিং
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেরিকার সঙ্গে শুল্ক-যুদ্ধের মাঝেই ভারতকে পাশে পেতে তৎপর চীন। দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছরেও ইতিবাচক বার্তা দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিং। বলেছিলেন, ভারত-চীন সম্পর্ক ড্রাগন-হাতির ট্যাঙ্গো নৃত্যের মতো হওয়া উচিত। শুধু কথার কথা নয়, নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক মজবুত করতে এবার ভারতীয়দের জন্য ৮৫ হাজার ভিসা ইস্যু করেছে তারা। চীনা রাষ্ট্রদূত জু ফেইহোং জানিয়েছেন, ‘৯ এপ্রিল পর্যন্ত চলতি বছরে ভারতীয়দের জন্য ৮৫ হাজারের বেশি ভিসা ইস্যু করেছে চীনা দূতাবাস ও কনস্যুলেট। আমরা ভারতীয় বন্ধুদের মুক্ত, সুরক্ষিত, বর্ণময় ও আন্তরিক চীনে স্বাগত জানাতে চাই।’ এছাড়া, আরও বেশ কিছু ছাড়েরও ঘোষণা করেছে জিনপিং সরকার। তারা জানিয়েছে, এবার থেকে সরাসরি ভিসা সেন্টারে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন ভারতীয়রা। তার জন্য আগাম অনলাইনে নাম লিখিয়ে যাওয়ার দরকার নেই। ভিসা পেতেও দীর্ঘ অপেক্ষা করতে হবে না। তাছাড়া, অল্প কয়েকদিনের জন্য সেদেশে থাকলে বায়োমেট্রিক তথ্যেরও প্রয়োজন নেই। ভিসা আবদেনের ফি—ও কাটছাঁট করেছে বেজিং। পর্যটন ক্ষেত্রেও ভারতীয়দের আকৃষ্ট করতে বেশ কিছু সুযোগ-সুবিধা দিচ্ছে তারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ