Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

৮ হাজার এমএসএমই বন্ধ, খোলার চ্যালেঞ্জ নেবে রাজ্য: অশোক দিন্দা

এরাজ্যে আট হাজার এমএসএমই বন্ধ হয়ে গিয়েছে। রাজ্য সরকারের চ্যালেঞ্জ সেগুলিকে আবার চালু করা। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এমনই জানালেন রাজ্যের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা।

৮ হাজার এমএসএমই বন্ধ, খোলার  চ্যালেঞ্জ নেবে রাজ্য: অশোক দিন্দা
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এরাজ্যে আট হাজার এমএসএমই বন্ধ হয়ে গিয়েছে। রাজ্য সরকারের চ্যালেঞ্জ সেগুলিকে আবার চালু করা। মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এমনই জানালেন রাজ্যের ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য স্থানীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি, তার বিপণন ও ব্যবহার বাড়ানো। আমরাও সেই লক্ষ্যে এগোব। 

Advertisement

তৃণমূল সরকারের আমলে বাংলার ছোটো শিল্প পিছিয়ে গিয়েছে, এই অভিযোগ এনে দিন্দা বলেন, আমাদের লক্ষ্য বাংলার গৌরব ফেরানো। রাজ্য বাজেটে সেই বিষয়ে দিশা আছে। শিল্পগুচ্ছ বা ক্লাস্টার তৈরি, শিল্পপার্ক তৈরির মাধ্যমে তা ফেরানো সম্ভব। দিন্দার কথায়, ভালো রাস্তাঘাট ও পরিকাঠামো মাঝারি শিল্পের লগ্নি আনবে রাজ্যে। সেই উদ্যোগ যেমন নেওয়া হবে, তেমনই শিল্প সংক্রান্ত হরেক অনুমতিতে প্রশাসনিক জট যাতে কাটানো যায়, তার জন্য সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স দেওয়া হবে। পরিযায়ী শ্রমিকদেরও বাংলায় ফেরানোর চেষ্টা চালানো হবে বলে দাবি করেন অশোক দিন্দা।

Advertisement
সম্পর্কিত সংবাদ