Bartaman Logo
২ অক্টোবর, ২০২৬

সমুদ্রে তলিয়ে মৃত্যু ৮ পড়ুয়ার

বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যুর হল আট পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেয়াগড় সৈকতে।

সমুদ্রে তলিয়ে মৃত্যু ৮ পড়ুয়ার
  • ২ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়গড় ও মুম্বই: বেড়াতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যুর হল আট পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলার দিভেয়াগড় সৈকতে। জানা গিয়েছে, পুনের একটি কোচিং সেন্টার থেকে পড়ুয়াদের ওই সৈকতে বেড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। আট পড়ুয়া সমুদ্রে নেমেছিল। স্রোতের টানে তারা তলিয়ে যায়। প্রত্যেকের বয়স ১৬ বছর। ইতিমধ্যেই তাদের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুনের ওই কোচিং সেন্টার থেকে মোট ৪৮ জন বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার সাড়ে পাঁচটা নাগাদ সৈকতের পাশে তারা পিকনিক করছিল। এরমধ্যে আট পড়ুয়া সমুদ্রে নেমে যায়। গভীরতা ও স্রোত সম্পর্কে কোনো ধারণা না থাকায় তারা তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে টিম নিয়ে উদ্ধারে নেমে পড়েন ভাই মারুতি সালুঙ্কে মহাকালি ওয়াটার স্পোর্টসের মালিক ভাউ সালুঙ্কে। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে নামলেও কাউকেই জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যান দিঘি সাগারি বোরলি পঞ্চাটন থানার পুলিশ আধিকারিক সন্তোষ আওয়াটি। ময়নাতদন্তের জন্য দেহগুলি হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ