Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে সমস্ত দপ্তরে নোডাল অফিসার রাখার নির্দেশ সপ্তম বেতন কমিশনের

সপ্তম বেতন কমিশনের সঙ্গে সমন্বয়-যোগাযোগ রাখার জন্য রাজ্যের সব দপ্তরেই একজন করে নোডাল অফিসার রাখতে হবে।

রাজ্যে সমস্ত দপ্তরে নোডাল অফিসার রাখার নির্দেশ সপ্তম বেতন কমিশনের
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তম বেতন কমিশনের সঙ্গে সমন্বয়-যোগাযোগ রাখার জন্য রাজ্যের সব দপ্তরেই একজন করে নোডাল অফিসার রাখতে হবে। বেতন কমিশনের তরফে দপ্তরগুলিকে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। সবে কাজ শুরু করেছে সপ্তম বেতন কমিশন। কয়েকদিন আগে নবান্নে কমিশনের প্রথম বৈঠকটি হয়। কমিশনের সদস্য-সচিব তথা অর্থদপ্তরের সচিব ডি পি কারানাম সম্প্রতি সব দপ্তরে চিঠি পাঠিয়ে নোডাল অফিসারদের নাম জানতে চেয়েছেন। 

Advertisement

কোনো দপ্তরের কাছ থেকে কিছু জানার বা তথ্য সংগ্রহের প্রয়োজন হলে কমিশন যোগাযোগ করবে ওই নোডাল অফিসারের সঙ্গেই। আধিকারিকের নাম, পদ, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি চেয়েছে কমিশন। কমিশন নিজস্ব একটি ওয়েবসাইট খুলবে। সেটির মাধ্যমেও দপ্তরগুলির কাছে তথ্য চাওয়া হবে। রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের নতুন বেতন হার, ডিএ-সহ বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যাপারে কমিশন রাজ্য সরকারের কাছে সুপারিশ করবে। তার জন্য ছয়মাস সময় দেওয়া হয়েছে তাদের। এই সময়সীমা অবশ্য সরকার চাইলে বাড়াতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ