Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বধূর অ্যাকাউন্টে ৭৪৮ কোটি!

অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৭৪৮ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যালেন্স দেখে হতবাক হয়ে যান গৃহবধূ।

বধূর অ্যাকাউন্টে ৭৪৮ কোটি!
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ফালাকাটা: অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৭৪৮ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যালেন্স দেখে হতবাক হয়ে যান গৃহবধূ। শুক্রবার বিকালে ফালাকাটা ব্লকের জটেশ্বরের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কড়াইবাড়ির বাসিন্দা শম্পা রায় অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করেছিলেন। সম্প্রতি টাকা ঢোকার মেসেজ পান। তাই শুক্রবার তিনি একটি ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্টে আসেন। সেখান থেকে তিন হাজার টাকা তোলার পর অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করতে গিয়ে দেখেন, ৭৪৮ কোটি ৬৪ লক্ষেরও বেশি টাকা দেখাচ্ছে। তিনি আতঙ্কিত হয়ে পড়েন। জটেশ্বর ফাঁড়িতে বিষয়টি জানান। পুলিশ তদন্ত শুরু করে। ফাঁড়ির ওসি জগদীশ রায় বলেন, ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটির কারণে এরকম হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।  পরে অবশ্য ব্যালান্স ঠিক হয়ে যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ