Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ছত্তিশগড়ে কংগ্রেস অফিস থেকে ৭৩টি কল লোপাট

দুষ্কৃতীরা খুলে নিয়ে গিয়েছে জলের কল! এক আধটা নয়, ৭৩টি। তাও আবার কংগ্রেসের পার্টি অফিসে। ছত্তিশগড়ের অম্বিকাপুরে কংগ্রেস অফিসে যথেচ্ছ ভাংচুরও চালানো হয়।

ছত্তিশগড়ে কংগ্রেস অফিস থেকে ৭৩টি কল লোপাট
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: দুষ্কৃতীরা খুলে নিয়ে গিয়েছে জলের কল! এক আধটা নয়, ৭৩টি। তাও আবার কংগ্রেসের পার্টি অফিসে। ছত্তিশগড়ের অম্বিকাপুরে কংগ্রেস অফিসে যথেচ্ছ ভাংচুরও চালানো হয়। লোহার গ্রিল খোলারও চেষ্টা হয়েছে। যাওয়ার আগে অবশ্য মেঝেতে বার্তাও রেখে গিয়েছে রসিক চোরের দল। তাতে বলা হয়েছে, ‘আমি অম্বিকাপুরকে ভালোবাসি।’ ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল চর্চা। এনিয়ে থানায় একটি মামলাও দায়ের হয়েছে। শুরু হয়েছে তদন্ত। তবে এবারই প্রথম নয়। চলতি মাসে এই নিয়ে এখানে তৃতীয়বার চুরি হল বলে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে। সারগুটা জেলার অম্বিকাপুরে রয়েছে রাজীব ভবন। সেটাই কংগ্রেসের জেলা সদর কার্যালয়। সারগুটার কংগ্রেস সভাপতি বালকৃষ্ণ পাঠক বলেন, ‘১৪ মে রাতে এই চুরি হয়েছে।’ তাঁর কথায়, ‘চোরেরা ছাদ দিয়ে অফিসের ভিতরে ঢোকে। এরপর অফিসের ওয়াশরুমগুলি থেকে ৭৩টি জলের কল খুলে নিয়ে পালিয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি বেসিন, কমোডের ফ্লাশ এবং পাইপও ভেঙে দিয়েছে।’ বালকৃষ্ণ বলেন, ‘চোরেরা মেঝেতে বার্তা লিখে রেখে গিয়েছে। এটা পুলিশ এবং আইন-শৃঙ্খলা রক্ষার সঙ্গে যুক্তদের চ্যালেঞ্জ ছাড়া কিছু নয়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ