Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্বের ২০টি উষ্ণ শহরের মধ্যে রাজ্যের ৭টি, শীর্ষে আসানসোল

দেশের একটা বড়ো অংশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। এর জেরেই বিশ্বের মধ্যে এইমুহূর্তে উষ্ণতম স্থানে রয়েছে ভারত! মনে করছেন আবহাওয়াবিদদের অনেকেই।

বিশ্বের ২০টি উষ্ণ শহরের মধ্যে রাজ্যের ৭টি, শীর্ষে আসানসোল
  • ২২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের একটা বড়ো অংশজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। এর জেরেই বিশ্বের মধ্যে এইমুহূর্তে উষ্ণতম স্থানে রয়েছে ভারত! মনে করছেন আবহাওয়াবিদদের অনেকেই। সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান বিশ্লেষণ করে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই অনুযায়ী, এখন বিশ্বের ২০টি উষ্ণ শহরের মধ্যে ১৯টি ভারতের! এই শহরগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩-৪৪ ডিগ্রির মধ্যে। তালিকায় ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেরও একাধিক শহর রয়েছে। পশ্চিমবঙ্গের শহরগুলি হল আসানসোল, দুর্গাপুর, কুলটি, রানিগঞ্জ, বাঁকুড়া, সিউড়ি, মেদিনীপুর। এছাড়াও রয়েছে বিহারের মুঙ্গের, ভাগলপুর, মতিহারি, বেগুসরাই, সিওয়ান, বেতিয়া ও ভোজপুর; ওড়িশার তালচের ও বোলাঙ্গির; উত্তরপ্রদেশের বারাণসী ও গোরক্ষপুর। সবচেয়ে বেশি (৪৪ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গের আসানসোল, ওড়িশার তালচের ও বিহারের ভাগলপুরে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, রবিবার দেশের মধ্যে সর্বাধিক তাপমাত্রা ছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। আগামী কয়েকদিন দেশের একটা বড়ো অংশে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তর-পশ্চিমি শুকনো গরম হাওয়ার দাপটেই এই তাপপ্রবাহ।

Advertisement
সম্পর্কিত সংবাদ