Bartaman Logo
৮ অক্টোবর, ২০২৬
বর্তমান / বিদেশ

পোল্যান্ডের স্কুলে ছুরি হামলায় জখম ৭

সপ্তাহ দুয়েকের মধ্যে দ্বিতীয় ঘটনা। বুধবার আচমকাই উত্তর-পূর্ব পোল্যান্ডের একটি স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটল। ঘটনায় জখম সাতজন।

পোল্যান্ডের স্কুলে ছুরি হামলায় জখম ৭
  • ৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়ারশ: সপ্তাহ দুয়েকের মধ্যে দ্বিতীয় ঘটনা। বুধবার আচমকাই উত্তর-পূর্ব পোল্যান্ডের একটি স্কুলে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটল। ঘটনায় জখম সাতজন। তদন্তে নেমে ১৯ বছরের এক পড়ুয়াকে আটক করেছে পুলিশ। গুরুতর অবস্থায় সাতজনকে একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। জখমদের মধ্যে এক শিক্ষক রয়েছেন। বাকিরা পড়ুয়া। অভিযুক্ত পড়ুয়া  হঠাৎ কেন হামলা চালাল, তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দিনকয়েক আগেই দক্ষিণ পোল্যান্ডে ছুরি নিয়ে হামলা চালায় ইউক্রেনের এক ব্যক্তি। হামলায় এক যাজকের মৃত্যু হয়। জখম হয়েছিলেন আরও চারজন। ফের একই ধরনের ঘটনায় চিন্তায় পড়েছে পুলিশ-প্রশাসন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ