Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

কাতারে সেনা হেলিকপ্টার ভেঙে মৃত ৭

২৩ দিনে পড়ল পশ্চিম এশিয়ার সংঘর্ষ। সমানে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। পালটা জবাব দিয়ে চলেছে ইরানও ।

কাতারে সেনা হেলিকপ্টার ভেঙে মৃত ৭
  • ২৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দোহা: ২৩ দিনে পড়ল পশ্চিম এশিয়ার সংঘর্ষ। সমানে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। পালটা জবাব দিয়ে চলেছে ইরানও । এর জেরে ক্ষতিগ্রস্ত পশ্চিম এশিয়ার একাধিক দেশ। যুদ্ধ আবহেই রবিবার  পারস্য উপসাগরে ভেঙে পড়ল কাতার সেনার কপ্টার। দুর্ঘটনায় এপর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রুটিন ডিউটি চলাকালীন যান্ত্রিক ত্রুটির জেরেই এই দুর্ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কপ্টারটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, জানা যায়নি। জানা গিয়েছে, মৃত ছয়জনের মধ্যে তিন জন তুরস্কের ও বাকি চার জন কাতারের বাসিন্দা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ