Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের বাকি আর ৭ দিন, নাম বদলাচ্ছে স্টেডিয়ামগুলির

ফুটবল বিশ্বকাপের জন্য নতুনভাবে সেজে উঠছে আয়োজক তিন দেশের স্টেডিয়ামগুলি।

বিশ্বকাপের বাকি আর ৭ দিন, নাম বদলাচ্ছে স্টেডিয়ামগুলির
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ফুটবল বিশ্বকাপের জন্য নতুনভাবে সেজে উঠছে আয়োজক তিন দেশের স্টেডিয়ামগুলি। তবে মহাযুদ্ধের আঙ্গিকে জুটছে নতুন পরিচয়ও। নাম বদলাচ্ছে স্টেডিয়ামগুলির। সরিয়ে ফেলা হচ্ছে কর্পোরেট স্পনসরদের যাবতীয় চিহ্নও। কারণ, তারা ফিফার স্পনসর নয়। বিশ্বকাপ চলাকালীন চুক্তি অনুসারে স্টেডিয়ামে শুধু ফিফার স্পনসরদের উপস্থিতিই বাধ্যতামূলক। তাই শহর অনুসারে নামকরণ ঘটছে স্টেডিয়ামের। টেক্সাসের আর্লিংটনে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামের নাম বদলে হচ্ছে ডালাস স্টেডিয়াম। উল্লেখ্য, এনএফএলে এটা ডালাস কাউবয়েজ-এর ঘরের মাঠ। জোরকদমে কাজ চলছে ‘এটিঅ্যান্ডটি’ লেখা ঢেকে দেওয়ার জন্য। সিয়াটেল কালো ব্যানার খাড়া করা হয়েছে লুমেন ফিল্ডের ‘লুমেন’ শব্দটা আড়ালের উদ্দেশে। এটা এনএফএলে সিহকে’র ঘরের মাঠ। আপাতত এর নাম হচ্ছে সিয়াটেল স্টেডিয়াম। লাতিন আমেরিকার বৃহত্তম স্টেডিয়াম, মেক্সিকোর ঐতিহাসিক বানোর্তের নামও পালটাচ্ছে। এর নাম হচ্ছে মেক্সিকো সিটি স্টেডিয়াম। বিশ্বকাপের ১৬টা স্টেডিয়ামের অধিকাংশেরই এভাবে বদল ঘটছে পরিচয়। 

Advertisement

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামকে আপাতত বলা হবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়াম চিহ্নিত হবে সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম হিসেবে। জর্জিয়ার আটলান্টা ফ্যালকনস স্টেডিয়ামের বিশাল বড়ো মার্সিডিজ বেনজের লোগোকে অবশ্য ছাড় দিয়েছে ফিফা। কারণ, এটা সরালে স্টেডিয়ামের কাঠামোর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর বড়ো বড়ো লোগোগুলি এপ্রিলেই ঢাকা দেওয়া হয়েছে। একে বলা হবে আটলান্টা স্টেডিয়াম। ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামের নাম অবশ্য বদলাচ্ছে না। কারণ এটা সরকারি মালিকানাধীন।

Advertisement
সম্পর্কিত সংবাদ