Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

অমরনাথ যাত্রায় মোতায়েন ৬৭০ কোম্পানি আধাসেনা

অমরনাথ যাত্রায় নাশকতা এড়াতে নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মোতায়েন করা হবে ৬৭০ কোম্পানিরও বেশি সিএপিএফ জওয়ান।

অমরনাথ যাত্রায় মোতায়েন ৬৭০ কোম্পানি আধাসেনা
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: অমরনাথ যাত্রায় নাশকতা এড়াতে নজিরবিহীন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। মোতায়েন করা হবে ৬৭০ কোম্পানিরও বেশি সিএপিএফ জওয়ান। সূত্রের খবর, ইতিমধ্যেই বাহিনী মোতায়েন সংক্রান্ত সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অমরনাথ যাত্রার ইতিহাসে এত বাহিনী আগে কখনো মোতায়েন করা হয়নি বলেই জানা গিয়েছে। 

Advertisement

আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলবে ২৮ আগস্ট পর্যন্ত। সূত্রের খবর বালতাল বেস ক্যাম্প, নুনওয়ান বেস ক্যাম্প, ভগবতী যাত্রী নিবাস, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, পাঠানকোট-জম্মু হাইওয়ে, রেল স্টেশন সহ গোটা যাত্রাপথটিই ঢেকে ফেলা হবে নিরাপত্তার চাদরে। সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে রোড ওপেনিং পার্টি (আরওপি) বাহিনীতে। প্রতিদিন পুণ্যার্থীদের যাত্রা শুরুর আগে তল্লাশি চালাবে তারা। জঙ্গি কার্যকলাপের উপর নজরদারির জন্য মোতায়েন থাকবে সেনাবাহিনীও। জম্মু-কাশ্মীর পুলিশ, আধা সেনা ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয়ের জন্য বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। পুন্যার্থীদের জন্য ঘোড়াচালক সহ যাবতীয় পরিষেবা প্রদানকারীদের বিশেষ আইডি কার্ডের ব্যবস্থা করেছে প্রশাসন। সেই কার্ড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় জানা যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ