Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নৈহাটি বিধানসভায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ প্রায় সাড়ে ৬ হাজার নাম, বাদ পুরসভার দুজন পুর প্রতিনিধিও

গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সামনে আসে নৈহাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকারের নাম বাদ গেছে

নৈহাটি বিধানসভায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ প্রায় সাড়ে ৬ হাজার নাম, বাদ পুরসভার দুজন পুর প্রতিনিধিও
  • ১ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সামনে আসে নৈহাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকারের নাম বাদ গেছে।১৯৯০ সাল থেকে তিনি ভোট দিচ্ছেন। শুধু তারই নয়,তার বাবা এবং মা এর  নামও বাদ গেছে।

Advertisement

 এবার সামনে এল নৈহাটি পুরসভার আরো একজন কাউন্সিলারের নাম ভোটার তালিকায় নেই। ভোটার তালিকা থেকে বাদ যাওয়া কাউন্সিলার রাজেন্দ্র গুপ্তা তিন বারের জনপ্রতিনিধি। তিনি জল দপ্তরের চেয়ারম্যান পরিষদের সদস্য। হতবাক বর্ষিয়ান তৃণমূল জন প্রতিনিধি। .তিনি বলেন, ‘আমরা নৈহাটির গৌরীপুরে ১০০ বছর ধরে বসবাস করছি। কয়েক পুরুষ ধরে। আমার ৬২ বছর বয়স। আমি তিনবারের কাউন্সিলার। আমার স্ত্রী এবং এক ছেলের নাম রয়েছে। আমার আর আর এক ছেলে অমরজিৎ গুপ্তার নাম বাদ দেওয়া হয়েছে। এসব ষড়যন্ত্র ছাড়া কিছু নয়।’

এখনো পর্যন্ত নৈহাটি পুরসভার দুজন কাউন্সিলরের নাম বাদ যাওয়ার কথা সামনে এসেছে। সাড়ে ছ হাজারের বেশি নাম বাদ গিয়েছে নৈহাটি বিধানসভায়। যাদের নাম বাদ গিয়েছে আগামী কাল থেকে বিভিন্ন ক্যাম্পে, তৃণমূল পার্টি অফিস জয়দীপ বসু ভবনে অনলাইনে ৬ নম্বর ফর্ম জমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সমস্ত তথ্য নিয়ে এলে সেখানে আবেদন করার ব্যবস্থা করা হবে। জানিয়েছেন স্থানীয় বিধায়ক সনৎ দে।

সম্পর্কিত সংবাদ