Bartaman Logo
২৪ জুন, ২০২৬

৬০ কোটি আত্মসাৎ! সিবিআইয়ের জালে হরিয়ানার আইএএস অফিসার

হরিয়ানার সিনিয়র আইএএস অফিসার পঙ্কজ আগরওয়ালকে ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই। বিস্তারিত জানুন।

৬০ কোটি আত্মসাৎ! সিবিআইয়ের জালে হরিয়ানার আইএএস অফিসার
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ব্যাংকে গচ্ছিত সরকারি টাকা আত্মসাতের অভিযোগ। সেই মামলায় হরিয়ানায় সিনিয়র আইএএস অফিসার পঙ্কজ আগরওয়ালকে গ্রেপ্তার করল সিবিআই। চণ্ডীগড়ে সেক্টর ৩২-এ অবস্থিত আইডিএফসি ফার্স্ট ব্যাংকের দু’টি সরকারি অ্যাকাউন্ট থেকে মোট ৬০ কোটি ৫৪ লক্ষ টাকা তিনি সরিয়েছেন বলে অভিযোগ। রাজ্যের শিক্ষা ও কৃষি দপ্তরের সচিব থাকাকালীন তাঁর এই কুকীর্তির একাধিক প্রমাণ মিলেছে বলেও দাবি সিবিআইয়ের।  তদন্তে উঠে এসেছে, পঙ্কজ সচিব থাকার সময় চণ্ডীগড়ের ব্যাংকের ওই শাখায় হরিয়ানা স্কুল শিক্ষা পরিযোজনা পরিষদ (এইচএসএসপিপি) এবং হরিয়ানা স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের (এইচএসএএমবি) নামে দু’টি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ওই অ্যাকাউন্টগুলি থেকেই টাকা সরানো হয়েছে বলে অভিযোগ। তবে এই কেলেঙ্কারি হিমশৈলের চূড়ামাত্র বলে মনে করছে তদন্তকারী সংস্থা। হরিয়ানার অন্যান্য দপ্তরেও অর্থ তছরুপের প্রমাণ মিলেছে। ওই শাখা থেকে হরিয়ানা সরকারের মোট আটটি দপ্তরের প্রায় ৫০৪ কোটি টাকা ভুয়ো সংস্থা বা শেল কোম্পানির মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে চণ্ডীগড় প্রশাসনের আরও ১৫৩ কোটি টাকা তছরুপেরও তদন্তে নেমেছে সিবিআই। সব মিলিয়ে দুর্নীতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৭ কোটি টাকা। ইতিমধ্যে মামলায় ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজন ব্যাংক অফিসার, তিনজন সরকারি কর্মীও রয়েছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ