নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অস্ত্রোপচার পরিষেবায় পরিকাঠামোগত উন্নতি করল রুবি জেনারেল হাসপাতাল। সম্প্রতি হাসপাতালে যোগ হয়েছে ছ’টি নতুন মডিউলার অপারেশন থিয়েটার। এর মধ্যে দু’টি ট্রান্সপ্লান্ট সার্জারির জন্য এবং দু’টি রোবটিক সার্জারির জন্য নির্দিষ্ট। নতুন অপারেশন থিয়েটার যুক্ত হওয়ায় এখানে মোট সার্জিক্যাল ইউনিটের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১টি। এর আগে পাঁচটি সুপার স্পেশালিটি অপারেশন থিয়েটার ছিল হাসপাতালে।
দু’টি রোবটিক সার্জারি সিস্টেমের মধ্যে রয়েছে অত্যাধুনিক দ্য ভিঞ্চি রোবটিক সার্জিক্যাল সিস্টেম। অন্যটি হাঁটু প্রতিস্থাপনের জন্য রোবট-সহায়ক টোটাল নি রিপ্লেসমেন্ট সার্জারি সিস্টেম। হাসপাতাল সূত্রে দাবি, এই প্রযুক্তির সাহায্যে নি রিপ্লেসমেন্ট হবে আরও নিখুঁত।
নতুন পরিকাঠামো ও রোবটিক সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ কমল কুমার দত্ত, ডিরেক্টর ডাঃ সৌরভ দত্ত এবং রুবি দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেফ্রোলজিস্ট ডাঃ প্রতীক দাস, ট্রান্সপ্লান্ট সার্জেন ডাঃ টি কে সাহা, জেনারেল ও রোবোটিক সার্জেন ডাঃ দেবর্চন্দন ঘোষ এবং অর্থোপেডিক ও রোবোটিক সার্জেন ডাঃ দীপাঞ্জন ভদ্র। লিখছেন সুপ্রিয় নায়েক