মেষ: দূর রাজ্যে বা বিদেশে চাকরির যোগাযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রের বাধা দুপুর থেকে কমবে। সম্পদ বৃদ্ধির যোগ।
মেষ: দূর রাজ্যে বা বিদেশে চাকরির যোগাযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রের বাধা দুপুর থেকে কমবে। সম্পদ বৃদ্ধির যোগ।
বৃষ: অন্তঃরাজ্য, অন্তঃদেশীয় বৈদেশিক বাণিজ্যে উন্নতি। পেশাদার ব্যক্তিদের পক্ষে দিনটি শুভ। আয় বাড়বে।
মিথুন: ভূ-সম্পত্তিগত আইনি কর্মে জটিলতা কাটাতে উদ্যোগ গ্রহণ। ব্যবসা ক্রমশ এগবে। মন অস্থির থাকলেও বিদ্যা হবে। উপার্জন বাড়বে।
কর্কট: অভব্য আচরণ ও অপ্রিয় বাক্যের জন্য ঘরে বাইরে শত্রুতা। ডাক্তার ও চিকিৎসা কর্মীদের দিনটি শুভ ও উপার্জন বৃদ্ধি।
সিংহ: ঘরে বাইরে অপ্রত্যাশিত প্রতিকূলতায় চাপ বৃদ্ধি। অভিনয় শিল্পীদের নতুন কাজ প্রাপ্তির সম্ভাবনা। বিদ্যায় বাধা।
কন্যা: সন্তানের বিদ্যাশিক্ষা বা শরীর-স্বাস্থ্যের বিষয়ে চিন্তা ও উদ্বেগ। কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি। অর্থভাগ্য অনুকূল। গৃহে অশান্তি।
তুলা: কঠিন কর্মে সাফল্য ও সহকর্মীদের প্রশংসা প্রাপ্তি। সাংগঠনিক ক্ষেত্রে আপনার চালাকি কাজে আসবে না। অর্থ ক্ষতির যোগ।
বৃশ্চিক: গৃহে ধর্মকর্ম পরিচালনায় সাফল্য ও সুনাম। কারিগরি বিদ্যার অধ্যয়নে উল্লেখযোগ্য ফলপ্রাপ্তি ও সেই সূত্রে নতুন কর্ম লাভের যোগ।
ধনু: কর্ম ও ব্যবসা ভালো হবে। শত্রু থেকে সাবধান হন। ধর্মে মতি।
মকর: অর্থকরী উপার্জন ও সম্পদ বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। শারীরিক আঘাত প্রাপ্তির যোগ।
কুম্ভ: ব্যবসায়ী কার্যে বড় সাফল্য ও সেই সূত্রে সম্মান প্রাপ্তি । অর্থ উপার্জন ভাগ্য কমবেশি শুভ। শরীর-স্বাস্থ্যের যত্ন নিন।
মীন: কোনও ব্যক্তিগত কাজের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে মতান্তর। ব্যবসা ও পেশায় উন্নতি হবে। ব্যয় বৃদ্ধির যোগ।